রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জ্বালানি নিরাপত্তায় জোর, পোশাক রপ্তানিতে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য

জ্বালানি নিরাপত্তায় জোর, পোশাক রপ্তানিতে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার জ্বালানি নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদি আমিন।

একই সঙ্গে তৈরি পোশাক খাতের রপ্তানি ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে রোডম্যাপ ও কৌশল তুলে ধরেছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীতে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বায়লা ফিউচার সামিট ২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন।

মাহদি আমিন বলেন, শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অপরিহার্য। অনেক শিল্পকারখানায় এখনও গ্যাস ও বিদ্যুতের যে সমস্যা রয়েছে, একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে তা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বৃহৎ তরুণ জনগোষ্ঠী, বিশাল অভ্যন্তরীণ বাজার এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকারের নীতির ধারাবাহিকতায় বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণের বড় শক্তি। সরকার বর্তমানে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানোর, নতুন শিল্প পার্ক স্থাপন, দ্রুত প্রণোদনা বিতরণ এবং স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করছে।

অনুষ্ঠানে ড. এম. মাসরুর রিয়াজ তৈরি পোশাকশিল্পের সীমিত পণ্য ও একক বাজারের ওপর অতিনির্ভরতাকে ভবিষ্যতের ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। এই খাতকে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানিতে নিতে তিনি কাস্টমস ও অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে বাণিজ্য সুবিধা বৃদ্ধি, বন্দর সক্ষমতা ও লজিস্টিকস উন্নয়ন, উচ্চ মূল্য সংযোজিত পণ্য ও নতুন বাজারে রপ্তানির জন্য নীতিগত সহায়তা, সার্কুলার অর্থনীতির জন্য জাতীয় কৌশল গ্রহণ, প্রযুক্তি গ্রহণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কৌশল তুলে ধরেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, বর্তমানে দেশের করপোরেট অর্থায়নের মাত্র ১ শতাংশ পুঁজিবাজার থেকে আসে। ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পোশাক উদ্যোক্তাদের পুঁজিবাজার ব্যবহারের আহ্বান জানান তিনি। অন্যদিকে, অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার রাহাত আহমেদ পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত ‘ফ্যামিলি অফিস’ গঠনের মাধ্যমে স্টার্টআপ ও প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগ বৈচিত্রায়নের পরামর্শ দেন।

সম্মেলনে প্রথমবারের মতো আয়োজিত ‘বায়লা ফিউচার লিডার্স’ নামক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবসায়িক সমস্যা সমাধান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আইইউবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর দল চূড়ান্ত পর্বে স্থান পায়।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান ও পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামানসহ বিভিন্ন খাতের প্রতিনিধি অংশ দেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।