শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

যে সম্পদ বদলে দিল মরক্কোর ফুটবল

যে সম্পদ বদলে দিল মরক্কোর ফুটবল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বিশ্ব ফুটবলে মরক্কোর দারুণ উত্থানের পেছনে রয়েছে এক ভিন্ন গল্প। দেশের বিশাল ফসফারেট সম্পদ থেকে আয় করা অর্থের একটি অংশ ব্যয় করা হচ্ছে ফুটবলের উন্নয়নে। রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান এই অর্থ দিয়ে জাতীয় দলের পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় গড়ে তুলতে কাজ করছে।

২০২৪ সালে গঠিত জাতীয় ফুটবল প্রশিক্ষণ তহবিলের মাধ্যমে দেশটির ফুটবলে বড় বিনিয়োগ শুরু হয়। এতে ফুটবল ফেডারেশন, বেসরকারি খাত এবং রাষ্ট্রায়ত্ত সার প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। লক্ষ্য, মরক্কোকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করা।

মরক্কোর ষষ্ঠ মোহাম্মদ বহুমুখী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিশাম এল হাবতি বলেন, দেশের উন্নয়নে অবদান রাখাই তাদের লক্ষ্য। রাজকীয় নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোও এই কাজে অংশ নিচ্ছে। তিনি জানান, অনুশীলন মাঠ নির্মাণে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে তাদের প্রতিষ্ঠান। এ ছাড়া আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থার সঙ্গেও তাদের অংশীদারত্ব রয়েছে।

তবে মরক্কোর ফুটবল উন্নয়নের যাত্রা আজকের নয়। ২০০৯ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদ সরকারকে সারা দেশে খেলার মাঠ, তরুণদের প্রশিক্ষণ কেন্দ্র, আধুনিক মাঠ এবং দক্ষ প্রশিক্ষক তৈরিতে বিনিয়োগের নির্দেশ দেন। পরে ২০২৪ সালে রাষ্ট্রায়ত্ত সার প্রতিষ্ঠানটি এই উদ্যোগে যুক্ত হয়ে আরও গতি আনে।

এই তহবিলের অর্থে নতুন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উন্নত প্রশিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে।

এর সুফলও মিলছে মাঠে। ২০২২ সালের বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে শেষ চারে পৌঁছায়। সেই আসরে তারা স্পেন, পর্তুগাল ও বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। চলতি বছর আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বও জিতেছে তারা।

ফসফেট কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। এটি ছাড়া খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার তৈরি করা কঠিন। আর এই মূল্যবান সম্পদের অন্যতম বড় ভাণ্ডার রয়েছে মরক্কোতে। ফলে বিশ্ববাজারে ফসফেটের চাহিদা থেকে দেশটি উল্লেখযোগ্য আয় করছে।

বিশ্লেষকদের মতে, চীন রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে, রাশিয়াকে ঘিরে রয়েছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে উৎপাদনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। এ কারণে ফসফেটের বিশ্ববাজারে মরক্কোর গুরুত্ব আরও বেড়েছে।

হিশাম এল হাবতির মতে, ফুটবলে এই বিনিয়োগ দেশের মানুষের মধ্যেও নতুন আশা ও আনন্দ সৃষ্টি করেছে। ২০২২ সালের বিশ্বকাপে দলের ঐতিহাসিক সাফল্যের সময় যেমন পুরো দেশ আনন্দে ভেসেছিল, এবারও তিনি মানুষের মধ্যে ঠিক সেই উচ্ছ্বাসই দেখতে পাচ্ছেন।

সূত্র: রয়র্টাস

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
এক দশকের দাম্পত্য জীবনের অবসান, বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর

এক দশকের দাম্পত্য জীবনের অবসান, বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।