শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু
সাফ চ্যাম্পিয়নশিপ

গোলের খরা কাটাতে মোরছালিনকে ফেরানোর ভাবনা বাংলাদেশের

গোলের খরা কাটাতে মোরছালিনকে ফেরানোর ভাবনা বাংলাদেশের
মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী শেখ মোরছালিন | ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভুটানের বিপক্ষে আক্রমণে আধিপত্য ছিল বাংলাদেশের। একের পর এক গোলের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু সেসব সুযোগের বেশির ভাগই কাজে লাগাতে পারেনি দল। শেষ পর্যন্ত জয় এলেও এক গোলের বেশি করতে না পারার আক্ষেপ রয়ে গেছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচ সামনে রেখে ফিনিশিংয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ টমাস ডুলি। গোল করার পুরোনো দুর্বলতা কাটাতে দলে শেখ মোরছালিনকে ফেরানোর পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের।

গতকাল প্রায় দুই ঘণ্টার অনুশীলনে বড় একটা সময় ব্যয় হয়েছে গোল করার অনুশীলনে। গোলের সামনে গিয়ে যাতে সুযোগ নষ্ট না হয়, সে জন্য খেলোয়াড়দের ফিনিশিংয়ে বাড়তি মনোযোগ দিতে বলেছেন কোচ। পাশাপাশি লম্বা গড়নের ফরোয়ার্ডসমৃদ্ধ শ্রীলঙ্কাকে সামলানোর কৌশলও অনুশীলন করেছে দল। এ ম্যাচে বিশ্বনাথ ঘোষকে আবারও ‘নম্বর নাইন’ পজিশনে খেলানোর চিন্তা করছেন ডুলি।

আগামীকাল ফারহান আলী ও হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তাঁদের অন্তর্ভুক্তি নিয়ে নতুন করে একাদশ সাজানোর সুযোগ পাবেন কোচ।

অনুশীলনের আগে গোল করার দুর্বলতা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান ডুলি। তিনি বলেন, ‘গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়। ভুটানের সঙ্গে এত এত আক্রমণ, তবু গোল মাত্র একটি! আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না। তবে একজন পরীক্ষিত স্ট্রাইকার থাকলে এ রকম হতো না। যাকেই ওই পজিশনে দিচ্ছি, ব্যর্থ হচ্ছে। দ্রুত এর সমাধান দরকার।’

গোলের সমস্যা সমাধানে শেখ মোরছালিনকে ফেরানোর দিকেও নজর বাংলাদেশের। যদিও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড, তবে মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মোরছালিন বলেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।’

ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারার প্রসঙ্গে মোরছালিনের ব্যাখ্যা কিছুটা ভিন্ন। তাঁর মতে, বেশি গোল না হওয়ায় দলের মধ্যে গোল করার ক্ষুধা আরও বেড়েছে। তিনি বলেন, ‘বেশি গোল না হওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে। এখন আর সে সুযোগ নেই। সবাই গোলের জন্য ক্ষুধার্ত।’

তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না মোরছালিন। তাঁর ভাষায়, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।’

এদিকে ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পাওয়া তপু বর্মণও অনুশীলনে ফিরেছেন। যদিও এখনো পুরোপুরি ফিট নন তিনি। পরের ম্যাচে তাঁকে পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ দলের ব্যবস্থাপনা।

তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। আজ এ গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। দুই দলের আগের ১১ দেখায় চারটি করে জয় পেয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।

রাত আটটায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। এ ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। দুই দলের আগের নয় লড়াইয়ে সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা, ভুটানের জয় দুটি।

শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচটি ড্র হলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে ভুটান জয় পেলে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠবে শেষ চারে ওঠার লড়াই।

তবে সমীকরণ যা-ই হোক, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে গোল করার দক্ষতায় উন্নতি আনাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। আক্রমণে সুযোগ তৈরি করলেও সেগুলোকে গোলে রূপ দিতে না পারার সমস্যার সমাধান খুঁজছেন ডুলি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।