শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি
দেশের চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দেশের চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতকে নতুন করে সাজানোর পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন জরুরি।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সংগঠনটির স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

রাষ্ট্রপতি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের বড় একটি অংশ চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে। এ খাতে সরকারের বিনিয়োগও কম নয়। তবে সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। চিকিৎসাব্যবস্থায় নানা জটিলতা তৈরি হওয়ায় মানুষের প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার উচ্চ ব্যয় সাধারণ মানুষের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সরকারি হাসপাতালগুলোর দুরবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার ঘাটতি রয়েছে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ বাধ্য হয়ে অদক্ষ চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।

তরুণ চিকিৎসকদের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা তৈরির ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে অনেক তরুণ চিকিৎসক গ্রামে যেতে আগ্রহী হন না। কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ কিংবা কাজের জন্য সেখান থেকে চলে যান। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতার প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণের চর্চা থাকা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে ব্যাপক পরিবর্তনের প্রবণতা থেকেও বেরিয়ে আসা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নেওয়া গেলে পেশাগত ক্ষেত্রের অনেক সমস্যা কমে আসবে।

আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করায় বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সংগঠনটির অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের ডেন্টাল সার্জনদের পেশাগত উন্নয়ন এবং দাঁতের চিকিৎসাসেবার মান বাড়াতেও সংগঠনটি ভূমিকা রাখবে।

বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।