বেনজীরের জামিন প্রত্যর্পণ প্রক্রিয়া বন্ধের কারণ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ AM
শেয়ার
বেনজীরের জামিন প্রত্যর্পণ প্রক্রিয়া বন্ধের কারণ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বেনজীরের জামিন প্রত্যর্পণ প্রক্রিয়া বন্ধের কারণ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী.
সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন পাওয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া থেমে যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলেই প্রত্যর্পণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শেষ হয় না।মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের দেওয়া নোটিশের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সংসদে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার এ পর্যন্ত নেওয়া আনুষ্ঠানিক পদক্ষেপ ও সংশ্লিষ্ট তথ্য সংসদকে জানাচ্ছে। বিষয়টি সংবেদনশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট হওয়ায় আইনের শাসন, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই সরকার কাজ করছে।সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশের আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।তিনি আরও জানান, ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে দেশটির ফেডারেল আইন নম্বর ৩৯ অব ২০০৬-এর ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে বাংলাদেশকে বলা হয়।তবে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে চার দিনের মধ্যেই প্রত্যর্পণের আবেদন পাঠায় বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ জুন ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। পরে ২১ জুন তথ্যের সমন্বয়ের জন্য ওই আবেদনের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতে পাঠানো হয়।বেনজীর আহমেদের জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ মূলত একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। যে দেশকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়, সেই দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত নিজস্ব আইন অনুযায়ী আবেদন, অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণপত্রসহ প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির হেফাজতে থাকার অবস্থা কিংবা অনুরোধ গ্রহণকারী দেশের বিচারিক কর্তৃপক্ষের নিজস্ব আইনে নেওয়া কোনো সিদ্ধান্তের অর্থ বাংলাদেশের প্রত্যর্পণ আবেদন প্রত্যাহার বা প্রত্যাখ্যান নয়। এর মাধ্যমে পুরো প্রক্রিয়ারও অবসান ঘটে না।স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বেনজীর আহমেদের জামিন পাওয়া প্রত্যর্পণ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দেয় না। একইভাবে, প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও বিচারিক ধাপ অনুসরণের বিষয়টিকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই।এদিকে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদ উদ্ধারের বিষয়েও সরকার কাজ করছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার কাঠামো অনুসরণ করে এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত কিংবা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রত্যর্পণের আবেদন নির্ধারিত সময়ের মধ্যেই পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহের পাশাপাশি সেখানে স্থানীয় আইনজীবীও নিয়োগ করা হয়েছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচলের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ও অব্যাহত রয়েছে।সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। তাঁকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখবে সরকার।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন পাওয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া থেমে যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলেই প্রত্যর্পণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শেষ হয় না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের দেওয়া নোটিশের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সংসদে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার এ পর্যন্ত নেওয়া আনুষ্ঠানিক পদক্ষেপ ও সংশ্লিষ্ট তথ্য সংসদকে জানাচ্ছে। বিষয়টি সংবেদনশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট হওয়ায় আইনের শাসন, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই সরকার কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশের আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।
তিনি আরও জানান, ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে দেশটির ফেডারেল আইন নম্বর ৩৯ অব ২০০৬-এর ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে বাংলাদেশকে বলা হয়।
তবে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে চার দিনের মধ্যেই প্রত্যর্পণের আবেদন পাঠায় বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ জুন ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। পরে ২১ জুন তথ্যের সমন্বয়ের জন্য ওই আবেদনের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতে পাঠানো হয়।
বেনজীর আহমেদের জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ মূলত একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। যে দেশকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়, সেই দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত নিজস্ব আইন অনুযায়ী আবেদন, অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণপত্রসহ প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির হেফাজতে থাকার অবস্থা কিংবা অনুরোধ গ্রহণকারী দেশের বিচারিক কর্তৃপক্ষের নিজস্ব আইনে নেওয়া কোনো সিদ্ধান্তের অর্থ বাংলাদেশের প্রত্যর্পণ আবেদন প্রত্যাহার বা প্রত্যাখ্যান নয়। এর মাধ্যমে পুরো প্রক্রিয়ারও অবসান ঘটে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বেনজীর আহমেদের জামিন পাওয়া প্রত্যর্পণ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দেয় না। একইভাবে, প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও বিচারিক ধাপ অনুসরণের বিষয়টিকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই।
এদিকে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদ উদ্ধারের বিষয়েও সরকার কাজ করছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার কাঠামো অনুসরণ করে এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত কিংবা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রত্যর্পণের আবেদন নির্ধারিত সময়ের মধ্যেই পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহের পাশাপাশি সেখানে স্থানীয় আইনজীবীও নিয়োগ করা হয়েছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচলের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ও অব্যাহত রয়েছে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। তাঁকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখবে সরকার।