বৃহস্পতিবার|বাংলা: ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ৩০ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফায়ার সার্ভিস কর্মী মো. সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন দক্ষ ডুবুরি সদস্য ছিলেন এবং সাহসিকতার জন্য রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে আকস্মিকভাবে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে সন্ধ্যায় ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
১০ হাজার  পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬