বৃহস্পতিবার|বাংলা: ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ৩০ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৬ বোতল ইসকফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৬ বোতল ইসকফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ জানায়, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৯-এর সিপিসি-১-এর একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. সাগর (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার বাসিন্দা এবং মো. সোহেলের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬