বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য ও ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম।

বুধবার (১৫ জুলাই) সংগঠনটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। হরতালের সময় যানবাহন চলাচল বন্ধ রেখে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান, গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমানে প্রস্তাবিত স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে উত্তর ফটিকছড়ির অধিকাংশ ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি বাড়বে।

তাদের দাবি, গণশুনানিতে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সব ইউনিয়নের বাসিন্দাদের জন্য সহজে যাতায়াতযোগ্য ও ভৌগোলিকভাবে মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থাপন করা হোক।

সদর দপ্তর স্থানান্তরের দাবিতে এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের একটি অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরামের নেতারা বলেন, নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তবে সদর দপ্তরের অবস্থান নির্ধারণে জনমতের প্রতিফলন হয়নি। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তারা বলেন, জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে যৌক্তিক স্থানে সদর দপ্তর নির্ধারণ করা হলে আন্দোলনের প্রয়োজন হবে না। সরকার দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাজেট অধিবেশন শেষ, পাস হলো ১০ বিল

বাজেট অধিবেশন শেষ, পাস হলো ১০ বিল

প্রতিবেদক: বাসস
বুধবার, ১৫ জুলাই ২০২৬