বৃহস্পতিবার|বাংলা: ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ৩০ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

লিবিয়া থেকে ফিরলেন ১৭১ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৭১ বাংলাদেশি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত সহযোগিতায় তাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা দীর্ঘদিন আটক থাকার পাশাপাশি অনেকেই অপহরণ, নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে প্রত্যাবাসিতদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ অভিবাসনের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের নিজ নিজ অভিজ্ঞতা সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
১০ হাজার  পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬