বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শিক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ, রাজধানীজুড়ে তীব্র যানজট

শিক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ, রাজধানীজুড়ে তীব্র যানজট
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে চলমান আন্দোলনে রাজধানীতে নতুন কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীদের একাংশ। শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে তারা বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এর আগে দুপুরে পরীক্ষা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। পরে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে তারা আটকে যান।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ছয় দফা দাবি তুলে ধরে। তবে আরেকটি অংশ শিক্ষা ভবনের সামনে অবস্থান শেষে শাহবাগে গিয়ে তিন দফা দাবি নিয়ে নতুন করে সড়ক অবরোধ শুরু করে।

শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

  • দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
  • বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

শাহবাগ অবরোধের কারণে শাহবাগ, মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ যানজটে আটকা পড়েন অফিসফেরত যাত্রী, রোগীবাহী যানবাহন ও সাধারণ মানুষ।

দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে দেখা যায়। অনেকে গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাজেট অধিবেশন শেষ, পাস হলো ১০ বিল

বাজেট অধিবেশন শেষ, পাস হলো ১০ বিল

প্রতিবেদক: বাসস
বুধবার, ১৫ জুলাই ২০২৬
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬