বৃহস্পতিবার|বাংলা: ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ৩০ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। 

দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগান ঘোষণা করেন— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬