রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে: তথ্যমন্ত্রী
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং যে কোনো মূল্যে এটি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আজকের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আবার স্বাধীনতা ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিগত একদলীয় সরকার জোর করে ক্ষমতা দখল করে দেশে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছিল। এখন সংসদীয় সরকারব্যবস্থায় ফিরে এসে সেই গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা হয়েছে। এর পেছনে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ রয়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সব দল মিলে সনদে সই করেছে। সনদটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ। যে কোনো মূল্যে এটি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে দুজন প্রার্থী—বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।