অপরাধ দমনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করুন: রাষ্ট্রপতি
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
অপরাধ দমনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করুন: রাষ্ট্রপতি.
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব নির্দেশনা দেন।রাষ্ট্রপতি বলেন, অপরাধ দমনে পুলিশকে কঠোর হতে হবে। তবে সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা এবং সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর কথাও বলেন তিনি।রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি।সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, অপরাধ দমনে পুলিশকে কঠোর হতে হবে। তবে সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা এবং সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি।
সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।