মাদক নির্মূলে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
মাদক নির্মূলে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে.
মির্জা ফখরুল. মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণসমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই।রবিবার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড মাঠে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন। একটি দল চ্যাম্পিয়ন হলেও দর্শক হিসেবে সবাই খেলাটি উপভোগ করেছেন। মাদককে সবাইকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে, এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।টুর্নামেন্টে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে অভিভূত হয়ে মন্ত্রী তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী দুই দলকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণসমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
রবিবার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড মাঠে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন। একটি দল চ্যাম্পিয়ন হলেও দর্শক হিসেবে সবাই খেলাটি উপভোগ করেছেন। মাদককে সবাইকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে, এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
টুর্নামেন্টে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে অভিভূত হয়ে মন্ত্রী তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী দুই দলকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।