রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আজ বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি

আজ বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।
 
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ভেতরে যান। এখন থেকে বঙ্গভবনেই বসবাস করবেন তিনি এবং এখান থেকেই দাপ্তরিক কাজ পরিচালনা করবেন।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।