শুক্রবার|বাংলা: ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ১ সফর ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জুলাই শহীদদের চেতনা নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুলাই শহীদদের চেতনা নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ছবি: সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আযম খান।

১৬ই জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬:০১ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই শহিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, "আজকের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম শাহাদাত বরণ করেন আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ এবং চট্টগ্রামের কৃতি সন্তান ওয়াসিম আকরাম। ফ্যাসিবাদী সরকারের বুলেটে যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তারপর থেকেই এই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে। যার ফলশ্রুতিতে গত ৫ই আগস্ট পুরো জাতির অংশগ্রহণে আমরা চূড়ান্ত সফলতা লাভ করি এবং ফ্যাসিবাদের পতন ঘটে।"

​তিনি আরও বলেন, "আজকের এই দিনটিকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করবো। ১৬ই জুলাইসহ পুরো জুলাই গণঅভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার একটি নির্বাচিত ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছে। ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ভর করে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।"

​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের সকল স্তরের মানুষকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ভারতের নিষেধাজ্ঞায় থমকে আখাউড়া স্থলবন্দরের প্রবৃদ্ধি

ভারতের নিষেধাজ্ঞায় থমকে আখাউড়া স্থলবন্দরের প্রবৃদ্ধি

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১০ হাজার  পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬