ভাটারায় জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয় ও প্রেসক্লাবের উদ্বোধন
ভাটারা প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ভাটারায় জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয় ও প্রেসক্লাবের উদ্বোধন.
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য ও কল্যাণে ঢাকার ভাটারায় জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের যৌথ উদ্বোধন করা হয়েছে।২ আগস্ট সকালে রাজধানীর ভাটারার বারিধারা জে ব্লক, কোকাকোলা রোডে আরহান মসজিদের পাশে নবনির্মিত কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় প্রধান উপদেষ্টা ড. এম এ কাইয়ুমকে আইডি কার্ড পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ফিতা কেটে জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি লায়ন মো. নূর ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী, সহসভাপতি মো. আতাউর রহমান, এজিএম শামসুল হক, মো. শফিকুল ইসলাম শাহীন, এসএম হুমায়ুন কবীর, মো. দেলোয়ার হোসেন ও মো. নাসির উদ্দিন পলাশ।অনুষ্ঠানে ভাটারা থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরাও পর্যায়ক্রমে বক্তব্য দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটারা প্রেসক্লাবের সভাপতি মো. সোহাগ ইসলাম। স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা বিভাগ এবং ভাটারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।আয়োজকেরা জানান, নতুন কার্যালয়ের মাধ্যমে ভাটারা ও আশপাশের এলাকার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য আরও সুদৃঢ় হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য ও কল্যাণে ঢাকার ভাটারায় জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের যৌথ উদ্বোধন করা হয়েছে।
২ আগস্ট সকালে রাজধানীর ভাটারার বারিধারা জে ব্লক, কোকাকোলা রোডে আরহান মসজিদের পাশে নবনির্মিত কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় প্রধান উপদেষ্টা ড. এম এ কাইয়ুমকে আইডি কার্ড পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ফিতা কেটে জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি লায়ন মো. নূর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী, সহসভাপতি মো. আতাউর রহমান, এজিএম শামসুল হক, মো. শফিকুল ইসলাম শাহীন, এসএম হুমায়ুন কবীর, মো. দেলোয়ার হোসেন ও মো. নাসির উদ্দিন পলাশ।
অনুষ্ঠানে ভাটারা থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরাও পর্যায়ক্রমে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটারা প্রেসক্লাবের সভাপতি মো. সোহাগ ইসলাম। স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা বিভাগ এবং ভাটারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
আয়োজকেরা জানান, নতুন কার্যালয়ের মাধ্যমে ভাটারা ও আশপাশের এলাকার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য আরও সুদৃঢ় হবে।