বৃহস্পতিবার|বাংলা: ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ৩০ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বেড়েছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুডতেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৮৫.২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.০২ ডলারে উঠেছে।ৎ

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, ‘মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ায় বাজারে তেল কেনার প্রবণতা জোরালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশগুলো এখনো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাধারণভাবে মনে করা হচ্ছে, পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম। তবে সংঘাত কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৮৭ ডলার পর্যন্ত উঠতে পারে।’

তথ্যসূত্র: দ্য ডন
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
১০ হাজার  পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬