হামে শিশুর মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই.
সারাদেশে হামের উসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১০০৮ জন।মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের সবার শরীরে হামের উপসর্গ ছিল। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ৯৫ জন এবং সন্দেহজনক হামে ৭০২ জনের মৃত্যু হলো। অর্থাৎ, এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আরও ৮৭৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৮ জনে। আর এই সময়ে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা পৌঁছেছে এক লাখ ১৯ হাজার ৪৪৮ জনে।হাসপাতালগুলোর সার্বিক পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২ হাজার ২৪৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৪১১ জন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সারাদেশে হামের উসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১০০৮ জন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের সবার শরীরে হামের উপসর্গ ছিল। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ৯৫ জন এবং সন্দেহজনক হামে ৭০২ জনের মৃত্যু হলো। অর্থাৎ, এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আরও ৮৭৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৮ জনে। আর এই সময়ে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা পৌঁছেছে এক লাখ ১৯ হাজার ৪৪৮ জনে।
হাসপাতালগুলোর সার্বিক পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২ হাজার ২৪৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৪১১ জন।