রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সংগৃহীত ছবি।
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দেশে হাম ও ডেঙ্গুর মতো কয়েকটি রোগ একসঙ্গে দেখা দিলেও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়াসহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে। পরবর্তীতে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন।

মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ জানান তিনি।

প্রথম ডোজের পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী 
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।