রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাজধানীর রামপুরা-নতুনবাজার সড়কে তীব্র যানজট

রাজধানীর রামপুরা-নতুনবাজার সড়কে তীব্র যানজট
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনায় অফিসগামী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

ট্রাফিক পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কের ওপর আটকে পড়ে। এতে নতুনবাজার, বাড্ডা, মেরাদিয়া হয়ে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

যানজটের কারণে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় আটকে থাকে। দীর্ঘক্ষণ যানবাহনে বসে থাকার পর অনেক যাত্রী বৃষ্টির মধ্যেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে যাওয়া যাত্রীরা সময়মতো পৌঁছাতে না পারার আশঙ্কা প্রকাশ করেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।

যানজটের কারণে নতুনবাজার থেকে বাড্ডা লিংক রোড ব্যবহারকারী আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়। এতে ওই সড়কেও যানবাহনের চাপ বেড়ে যায়। তবে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান বলেন, ভোরে বিকল হওয়া দুটি ট্রাকের মধ্যে একটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যটি অপসারণের কাজ চলছিল। ট্রাক দুটি সড়কে বিকল হয়ে পড়ায় ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত বিস্তৃত হয়।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।