অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৬:২৬ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার.
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে তাদের প্রযুক্তিগত সহায়তার বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নানা বিষয়ের চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ধীরে ধীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে সে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে তাদের প্রযুক্তিগত সহায়তার বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নানা বিষয়ের চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।
এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ধীরে ধীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে সে নির্দেশনা দেওয়া হয়েছে।