রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জামায়াতের চিঠিতেই এমপি পদ যাবে না, স্পষ্ট করলেন সিইসি

জামায়াতের চিঠিতেই এমপি পদ যাবে না, স্পষ্ট করলেন সিইসি
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়ার পরই নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। পরে দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে পৃথকভাবে লিখিত চিঠি দেওয়া হয়।

গাজী নজরুল এমপি পদ হারালে সাতক্ষীরায় কপাল খুলবে কার?

সিইসি বলেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী, কোনো সংসদ সদস্যের পদ নিয়ে বিরোধ দেখা দিলে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে না। প্রথমে বিষয়টি জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠাতে হয়। এরপর কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর শুনানি নিয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেয়।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে তার বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি।

সিইসি বলেন, স্পিকারের কার্যালয় থেকে লিখিতভাবে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হলে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।