চলতি সপ্তাহে পে স্কেলের প্রজ্ঞাপন, তবে একটি নয় একাধিক
ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
চলতি সপ্তাহে পে স্কেলের প্রজ্ঞাপন, তবে একটি নয় একাধিক.
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর চলতি সপ্তাহেই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। পে স্কেল নিয়ে একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি হবে।সোমবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি।পাশাপাশি আইনগত ভেটিং শেষে কয়েকটি বিষয় এসআরও (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) আকারেও জারি করা হবে বলে জানান তিনি। নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হতে পারে–এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’তিনি বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল দেওয়া হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল হয়নি।’নাসিমুল গনি জানান, জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন ও অবসর-পরবর্তী অন্যান্য সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিস্তারিত বিধান থাকবে।অনুমোদিত বেতন স্কেল যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর চলতি সপ্তাহেই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। পে স্কেল নিয়ে একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি হবে।
সোমবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি।
পাশাপাশি আইনগত ভেটিং শেষে কয়েকটি বিষয় এসআরও (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) আকারেও জারি করা হবে বলে জানান তিনি।
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হতে পারে–এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’
তিনি বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল দেওয়া হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল হয়নি।’
নাসিমুল গনি জানান, জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন ও অবসর-পরবর্তী অন্যান্য সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিস্তারিত বিধান থাকবে।
অনুমোদিত বেতন স্কেল যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।