বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ঘূর্ণিঝড় বাভির তাণ্ডবে পূর্ব চীন বিপর্যস্ত, তাইওয়ানে আহত ১৩৪

ঘূর্ণিঝড় বাভির তাণ্ডবে পূর্ব চীন বিপর্যস্ত, তাইওয়ানে আহত ১৩৪
ঝড়ে ইউয়েচিং শহরে ১ হাজার ৩০০টিরও বেশি গাছ ভেঙে পড়ে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বাভি পূর্ব চীনের উপকূলে আঘাত হানার পর ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ঝড়ের প্রভাবে তাইওয়ানে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

রোববার (১২ জুলাই) সকালে ঝড়টি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হলেও আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ফ্রান্সের আয়তনের সমান এই বিশাল ঝড়ব্যবস্থা পূর্ব ও উত্তর চীনের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে ঝড়টি প্রথমে ঝেজিয়াংয়ের উপকূলীয় শহর ইউহুয়ানে আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌ শহরের ইউয়েচিং এলাকায় দ্বিতীয়বার স্থলভাগে প্রবেশ করে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্যমতে, ইউয়েচিং শহরে ১ হাজার ৩০০টিরও বেশি গাছ ভেঙে পড়ে, যার মধ্যে ৭০০টির বেশি গাছ সম্পূর্ণ উপড়ে যায়। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় বড় বড় পাথর সড়কে গড়িয়ে পড়ে।

চীনে প্রবেশের আগে শনিবার ঘূর্ণিঝড় বাভি তাইওয়ানের উত্তর দিক দিয়ে অতিক্রম করে। এতে দ্বীপজুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়। উত্তরাঞ্চলের মিয়াওলি কাউন্টির একটি এলাকায় প্রায় ৮০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ঝড়ের সময় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া, পা পিছলে পড়া এবং বিভিন্ন বস্তুর আঘাতে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানায়, রোববার ১৩৭টি আন্তর্জাতিক ও ৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: রয়টার্স
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন

গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন

প্রতিবেদক: লাইফস্টাইল ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ, রাজধানীজুড়ে তীব্র যানজট

শিক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ, রাজধানীজুড়ে তীব্র যানজট

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬