নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
alamin dhakaprobe
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার.
নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে নারীদের বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজ করবেন।শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।মন্ত্রী বলেন, নিয়োগ পাওয়া মিডওয়াইফরা স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করবেন। পাশাপাশি নারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।তিনি বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকার ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করেছে। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসারের ঝুঁকি কমাতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না।’ আয়তনে বাংলাদেশ ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির গুরুত্ব অনেক। বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না।দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এতে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।অনুষ্ঠান শেষে ৩০০ জনের মধ্যে সেলাই মেশিন ও ফলজ বৃক্ষ বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে নারীদের বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজ করবেন।
শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, নিয়োগ পাওয়া মিডওয়াইফরা স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করবেন। পাশাপাশি নারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
তিনি বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকার ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করেছে। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসারের ঝুঁকি কমাতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না।’ আয়তনে বাংলাদেশ ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির গুরুত্ব অনেক। বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না।
দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এতে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে ৩০০ জনের মধ্যে সেলাই মেশিন ও ফলজ বৃক্ষ বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।