বৃহস্পতিবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭।

রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৬২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২২৫ জন, বরিশালে ১৩৫, সিলেটে ১৩৩, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রংপুরে ৩৯ এবং রাজশাহী বিভাগে ৩০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০০ জন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।