ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা.
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হওয়ার কথা আগেই জানিয়েছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না। ফলে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পথ তৈরি হয়েছে। আসনটিতে পরবর্তী প্রার্থী কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং তাঁর মেয়ে ডা. শামারুহ মির্জার নাম আলোচনায় রয়েছে। তবে এখনো দলীয়ভাবে কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আসনটি শূন্য হওয়ার পর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে। এরপরই ঠাকুরগাঁও-১ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হওয়ার কথা আগেই জানিয়েছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না।
ফলে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পথ তৈরি হয়েছে। আসনটিতে পরবর্তী প্রার্থী কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং তাঁর মেয়ে ডা. শামারুহ মির্জার নাম আলোচনায় রয়েছে। তবে এখনো দলীয়ভাবে কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
আসনটি শূন্য হওয়ার পর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে। এরপরই ঠাকুরগাঁও-১ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।