সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ফাইল ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী.
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে। দায়িত্ব পালনে কোনো সদস্য ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তবে এ ঘটনায় পুলিশের আরও কিছু কাজ বাকি রয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তাঁদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে ওই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে।তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে। দায়িত্ব পালনে কোনো সদস্য ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তবে এ ঘটনায় পুলিশের আরও কিছু কাজ বাকি রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তাঁদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে ওই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।