সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী.
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম অংশগ্রহণ। অধিবেশনে তিনি ভাষণও দেবেন।প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় দেশটির দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নয় দিনের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।সফরসূচি অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচিতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে যুক্তরাষ্ট্রে প্রথম সফর। এর আগে সরকারপ্রধান হিসেবে তিনি প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম অংশগ্রহণ। অধিবেশনে তিনি ভাষণও দেবেন।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় দেশটির দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নয় দিনের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
সফরসূচি অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচিতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে যুক্তরাষ্ট্রে প্রথম সফর। এর আগে সরকারপ্রধান হিসেবে তিনি প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন।