সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হজে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

হজে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
হাজিদের আর্থিক চাপ কমাতে খাবারের খরচ অন্তর্ভুক্ত করেও ২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য সরকার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় আগামী বছরের হজ প্যাকেজ আরও সাশ্রয়ী ও সহজ করতে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে হজ প্যাকেজ-১ এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা করা হয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় ৭৫ হাজার ৩৫৪ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের এ প্যাকেজে খাবার বাবদ ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-২ এর মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আগের বছরের তুলনায় ৫৩ হাজার ২৩৩ টাকা কমেছে। এ প্যাকেজেও খাবার বাবদ ২৯ হাজার টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, আগামী বছরের হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে। ২০২৬ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালে তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, হজের খরচ কমানোর ক্ষেত্রে সরকারের এ উদ্যোগ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। সাধারণত সময়ের সঙ্গে বিভিন্ন সেবার ব্যয় বাড়লেও হাজিদের সুবিধার কথা বিবেচনা করে বিমান ভাড়া ও প্যাকেজের মূল্য কমানো হয়েছে।

ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। বিভিন্ন খাতে নির্ধারিত ব্যয়ের তুলনায় কম খরচ হওয়ায় হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত হয়েছে।

তিনি বলেন, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিএফটির মাধ্যমে ওই উদ্বৃত্ত অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজীদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই এ অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, বলিষ্ঠ দিকনির্দেশনা ও নিবিড় মনিটরিংয়ের মাধ্যমে এবারের হজ অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌদি হজ মন্ত্রীও বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।

তিনি বলেন, আল্লাহর মেহমান হাজিদের খেদমত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। হাজিদের সেবায় মানবিকতা, সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার এ ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৩৩

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান

কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।