বৃহস্পতিবার|বাংলা: ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ৩০ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ হাজার পুলিশের নতুন জোন: আইজিপি

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ হাজার পুলিশের নতুন জোন: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পূর্বাচল নতুন শহর প্রকল্পকে নিচ্ছিন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকতে এক বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচলের ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় এই জমকালো ভাবনার কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

তিনি জানান, দ্রুতই এই নতুন শহরে গড়ে তোলা হবে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স। এই বিশাল কর্মযজ্ঞের জন্য ইতোমধ্যে ২৯.২১ একর জমির মধ্যে ১৮.৬৩ একরের রেজিস্ট্রেশনও শেষ করে ফেলেছে পুলিশ।

তবে সবচেয়ে বড় চমক হচ্ছে, পুরো পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে সম্পূর্ণ পৃথক একটি বিভাগ হিসেবে গড়ে তোলা হবে, যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় সাড়ে ছয় হাজার পুলিশ সদস্য।

বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬