বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সাইবার নিরাপত্তার নতুন নিয়ম স্থগিত করল পেন্টাগন

সাইবার নিরাপত্তার নতুন নিয়ম স্থগিত করল পেন্টাগন
ছবিঃ রয়টার্স
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) প্রতিরক্ষা খাতে কাজ করা ঠিকাদার প্রতিষ্ঠানের জন্য সাইবার নিরাপত্তার একটি নতুন নিয়ম সাময়িকভাবে স্থগিত করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এই নিয়ম অনুযায়ী, প্রতিরক্ষা খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন একটি সংস্থার মাধ্যমে সাইবার নিরাপত্তা অডিট করাতে হতো। এতে তাদের তথ্য সুরক্ষার মান যাচাই করা হতো।

তবে আপাতত সেই বাধ্যতামূলক অডিট বন্ধ রাখা হয়েছে। এখন প্রতিষ্ঠানগুলো নিজেরাই প্রাথমিক নিরাপত্তা মূল্যায়ন (সেলফ-অ্যাসেসমেন্ট) করতে পারবে।

নিয়মটির দ্বিতীয় ধাপ আগামী ১০ নভেম্বর চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি এখন স্থগিত করা হয়েছে।

পেন্টাগন জানায়, ছোট ও মাঝারি অনেক প্রতিষ্ঠান নতুন নিয়ম নিয়ে অভিযোগ করেছে। তাদের দাবি, এই নিয়ম মানতে কয়েক লাখ ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে।

আবার অডিট করানোর জন্যও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। এসব কারণে অনেক প্রতিষ্ঠান প্রতিরক্ষা খাতের কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছিল।

পেন্টাগন বলছে, এসব অভিযোগ বিবেচনায় নিয়েই নিয়মটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রতিরক্ষা দপ্তরের মতে, বর্তমান নিয়মের কারণে অনেক নতুন ও উদ্ভাবনী প্রতিষ্ঠান প্রতিরক্ষা খাত থেকে সরে যাচ্ছে। এতে প্রতিযোগিতা কমে যাচ্ছে এবং সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ কারণে আগামী ৬০ দিন নিয়মটি পর্যালোচনা করা হবে। এ সময় শিল্পখাতের মতামত নেওয়া হবে।

পর্যালোচনা শেষে নতুন সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে পেন্টাগন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

প্রতিবেদক: বিনোদন ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সব মন্ত্রণালয় ও বিভাগকে কার্যবণ্টন বিধিমালা সংশোধনের নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে কার্যবণ্টন বিধিমালা সংশোধনের নির্দেশ

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
মার্কিন হামলায়  ইরানে নিহত ৩০

মার্কিন হামলায় ইরানে নিহত ৩০

বুধবার, ১৫ জুলাই ২০২৬