বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে: সারজিস আলম

দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে: সারজিস আলম
ছবি: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  নেতা ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে বিভিন্ন সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষা খাতের সমালোচনা করে সারজিস আলম বলেন, শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবারের টেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও ক্ষমতার অপব্যবহার দূর করার আহ্বানও জানান তিনি।

বিএনপির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। তিনি জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগের দোসরা বিএনপির মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগ রাজনৈতিক অপপ্রচার বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার সমালোচনা করে সারজিস আলম বলেন, তার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, আয়না ঘর,গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে। তিনি আমলাদের কোনো রাজনৈতিক দলের নয়, দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, পাবনা জেলা আহ্বায়ক আক্তার হোসেন লেবু, এনসিপি নেতা বরকতুল্লাহ ফাহাদ এবং জুলাই আন্দোলনে নিহত জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সরকারি কলেজ গেট থেকে জুলাই পদযাত্রা বিভিন্ন স্লোগানে স্লোগানে বালুচর মাঠে গিয়ে পথসভায় মিলিত হয়।

পরে এনসিপি পাবনার জেলা আহ্বায়ক আক্তার হোসেন লেবুকে চাটমোহর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬