বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যার শঙ্কা, চট্টগ্রামে উন্নতি

উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যার শঙ্কা, চট্টগ্রামে উন্নতি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

সোমবার (১৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিন সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের যাদুকাটা, ভুগাই ও কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট,  সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এদিকে রংপুর বিভাগের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু কিছু জায়গায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

প্রতিবেদক: বিনোদন ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সব মন্ত্রণালয় ও বিভাগকে কার্যবণ্টন বিধিমালা সংশোধনের নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে কার্যবণ্টন বিধিমালা সংশোধনের নির্দেশ

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
মার্কিন হামলায়  ইরানে নিহত ৩০

মার্কিন হামলায় ইরানে নিহত ৩০

বুধবার, ১৫ জুলাই ২০২৬