বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, পুলিশি বাধা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, পুলিশি বাধা
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে অবরোধ তুলে তাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। এদিকে অবরোধ প্রত্যাহারের পর ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে আটকা পড়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীরা ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন তাঁরা। এ সময় সচিবালয়, শিক্ষা ভবন নাকি শিক্ষা বোর্ডে যাবেন—তা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা মতভেদ দেখা দেয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের একটি বড় অংশ বকশীবাজারে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে পদযাত্রা শুরু করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়ার সময় ভিসি চত্বর এলাকায় পুলিশ তাঁদের আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।

এদিকে সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ায় ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে ওই এলাকার যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবির সপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
মার্কিন হামলায়  ইরানে নিহত ৩০

মার্কিন হামলায় ইরানে নিহত ৩০

বুধবার, ১৫ জুলাই ২০২৬