বুধবার|বাংলা: ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২৯ মহররম ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মর্নিং সিকনেস: গর্ভাবস্থায় বমি বমি ভাব দূর করার ৬ প্রাকৃতিক উপায়

মর্নিং সিকনেস: গর্ভাবস্থায় বমি বমি ভাব দূর করার ৬ প্রাকৃতিক উপায়
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

গর্ভাবস্থার প্রথম দিকে বমি বমি ভাব ও বমি হওয়া খুব সাধারণ বিষয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘মর্নিং সিকনেস’। নাম ‘মর্নিং’ বা সকাল হলেও এই সমস্যা দিনের যেকোনো সময়ই হতে পারে। প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ গর্ভবতী নারী এই সমস্যায় ভোগেন। হালকা বমি ভাব স্বাভাবিক হলেও এটি নিয়মিত খাওয়া-দাওয়া ও দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়। তবে কিছু প্রাকৃতিক উপায়ে এই কষ্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

মর্নিং সিকনেস সামলানোর ৬টি সহজ উপায় নিচে দেওয়া হলো:

১. ভিটামিন বি৬ যুক্ত খাবার
ভিটামিন বি৬ গর্ভাবস্থার বমি ভাব কমাতে দারুণ কার্যকর। কলা, আলু, ছোলা, বাদাম, বীজ ও মুরগির মাংসে প্রচুর ভিটামিন বি৬ থাকে। দৈনন্দিন খাদ্যতালিকায় এসব খাবার রাখতে পারেন। তবে আলাদা কোনো সাপ্লিমেন্ট বা বড়ি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২. অল্প করে বারবার খাওয়া
পেট খালি থাকলে বমি বমি ভাব আরও বেড়ে যায়। তাই একবারে বেশি না খেয়ে প্রতি ২-৩ ঘণ্টা পর পর অল্প অল্প করে খাবার খাওয়া উচিত। এতে রক্তের শর্করার মাত্রা ঠিক থাকে। টোস্ট, ক্র্যাকার্স, সাদা ভাত, দই, খিচুড়ি ও কলার মতো সহজে হজম হয় এমন হালকা খাবার বেছে নিন।

৩. শরীর আর্দ্র রাখা
শরীরে পানির ঘাটতি হলে বমি ভাব বেড়ে যায়। তবে একবারে বেশি পানি পান করবেন না। সারাদিন ধরে অল্প অল্প করে পানি চুমুক দিয়ে পান করুন। শরীর আর্দ্র রাখতে সাধারণ পানির পাশাপাশি ডাবের পানি, পাতলা স্যুপ ও লেবুর পানি বেশ উপকারী। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওরস্যালাইনও খেতে পারেন।

৪. পুদিনার ব্যবহার
পুদিনা পাতা বমি ভাব কাটাতে সাহায্য করে। পুদিনা চা পানে কিংবা শুধু এর সুগন্ধ শুঁকেও স্বস্তি পাওয়া যায়। গর্ভাবস্থায় পরিমিত পুদিনা পাতা খাওয়া নিরাপদ। তবে আপনার যদি বুক জ্বালাপোড়া বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকে, তাহলে পুদিনা এড়িয়ে চলাই ভালো।

৫. আকুপ্রেশার
কব্জির ভেতরের দিকে 'পি৬' (নেইগুয়ান) নামের একটি বিশেষ বিন্দু রয়েছে। গবেষণায় দেখা গেছে, আকুপ্রেশার রিস্টব্যান্ডের সাহায্যে এই বিন্দুতে চাপ দিলে বমি ভাব কমে। এই ব্যান্ডগুলো ব্যবহার করা বেশ সহজ ও নিরাপদ। সমস্যা মৃদু বা মাঝারি হলে এটি চেষ্টা করে দেখতে পারেন।

৬. তীব্র গন্ধ এড়িয়ে চলা
গর্ভাবস্থায় নারীদের ঘ্রাণশক্তি তীব্র হয়। যেকোনো কড়া গন্ধের কারণে হঠাৎ বমি আসতে পারে। তাই যেসব খাবার, পারফিউম বা রান্নার গন্ধে আপনার সমস্যা হয়, সেগুলো এড়িয়ে চলুন। গরম খাবারের চেয়ে ঠাণ্ডা বা স্বাভাবিক তাপমাত্রার খাবারে গন্ধ কম থাকে। প্রয়োজনে এ ধরনের খাবার খেতে পারেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

প্রতিবেদক: বিনোদন ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সব মন্ত্রণালয় ও বিভাগকে কার্যবণ্টন বিধিমালা সংশোধনের নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে কার্যবণ্টন বিধিমালা সংশোধনের নির্দেশ

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে অবস্থান শিক্ষার্থীদের

প্রতিবেদক: প্রোব ডেস্ক
বুধবার, ১৫ জুলাই ২০২৬
মার্কিন হামলায়  ইরানে নিহত ৩০

মার্কিন হামলায় ইরানে নিহত ৩০

বুধবার, ১৫ জুলাই ২০২৬